One News 71  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ১৭-০৯-২০২৬, ০৮:০৬ অপরাহ্ণ  |  প্রকাশের তারিখ: Sep ১১, ২০২৬

গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের খলনায়ক মির্জা কামালের এবার রাজকীয় পদোন্নতি!

গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের খলনায়ক মির্জা কামালের এবার রাজকীয় পদোন্নতি!
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের খলনায়ক মির্জা কামালের এবার রাজকীয় পদোন্নতি!
স্টাফ রিপোর্টার
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের খলনায়ক মির্জা কামালের এবার রাজকীয় পদোন্নতি!
​নিজস্ব প্রতিবেদক:

২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তক্ষয়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে মাত্র ১৫ মিনিটে সারাদেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন বিতর্কিত আমলা মির্জা কামাল আহম্মদ। সেই সময়ে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (BSCPLC)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করা এই টেলিকম ক্যাডার কর্মকর্তা এবার সাজা পাওয়ার বদলে পেলেন বড় ধরনের রাজকীয় পদোন্নতি!

​গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেই ইন্টারনেট শাটডাউনের অপরাধের কথা স্বীকার করেছিলেন মির্জা কামাল। এছাড়া তাঁর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের পাহাড়সম অভিযোগ রয়েছে। আওয়ামী সরকারের আমলে সাবেক এক প্রভাবশালী এমপির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কর্মকর্তা রাজকীয় সুবিধা ভোগ করে আসছিলেন।

​ছাত্র-জনতার রক্তের বিনিময়ে হওয়া রাজনৈতিক পরিবর্তনের পরও এমন বিতর্কিত কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো পদোন্নতি দেওয়ায় নানা প্রশ্ন উঠছে। অপরাধীদের স্বপদে বহাল রাখা এবং এমন পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও অসন্তোষের ঝড় বইছে। সচেতন মহল দ্রুত এ বিষয়ে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।